বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎপিষ্ট হয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট শিলিগুড়ি রুটের একটি বেসরকারি বাস। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর সুদর্শনপুর এলাকায়। এই ঘটনার জেরে এলাকার বাসিন্দারা আঁতকে উঠেছিলেন ওই দৃশ্য দেখে। ওই বাসের ওপর ছিল ওভারলোডেড মালপত্র আর সেই থেকেই এই বিপত্তি বলে অভিযোগ। জানাগেছে বালুরঘাট শিলিগুড়ি রুটের ওই বাসটি যখন রায়গঞ্জ শহরে ঢুকছে তখন সুদর্শনপুর এলাকার গোশালা বাজার এর সামনে এন এস রোডে বাসের মাথায় আটকে ছিড়ে যায় বিদ্যুৎবাহী তার। বিদ্যুৎবাহী তারে তখন স্পার্কিং হচ্ছে। প্যাসেঞ্জার ভর্ত্তি বাসটিকে ছেড়ে পালায় তার চালক। দ্রুত শিলিগুড়ি মোড় এলাকার ট্রাফিকের পুলিশ দল ছুটে এসে বাসের প্যাসেঞ্জারদের নিরাপদে নামায়। খবর দেওয়া হয় বিদ্যুৎদপ্তরে, বিচ্ছিন্ন করা হয় শহরের ওই এলাকার বিদ্যুৎ সংযোগ। পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে যে রক্ষা পেলো যাত্রী বোঝাই বাসটি তা বলাই বাহুল্য। বাসটিকে আটক করে ঘটনাস্থল থেকে সড়িয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। বিষয়টি টের পেলে আতঙ্কিত হয়ে বাসের প্রায় ৪০ জন যাত্রী হুড়মুড় করে বাস থেকে নেমে পড়ে। আর এই ঘটনায় ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। সেফ ড্রাইভ সেভ লাইফ এর এত সচেতনতা মুলক প্রচারের পরেও কেন সচেতন হচ্ছেন না মানুষ? সেই প্রশ্নও উঠছে।
স্থানীয় ব্যবসায়ী জয়ন্ত পোদ্দার জানায়, যাত্রীবাহী বেসরকারী বাসে ওভারলোডেড মালপত্র থাকার কারণেই এই বিদ্যুৎপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে । সেফ ড্রাইভ সেভ লাইফ এর কোন মূল্যই নেই।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/SKQ9Qm12G0Q